প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউপির ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী জলিল সরকারের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। এ ইউপিতে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ২৮ মে পঞ্চম ধাপে এখানে ভোট হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ উদ্দিন বলেন, ওই ওয়ার্ডে জলিল সরকার ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, জলিল ১৮ বছর ধরে এ ওয়ার্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।