বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচন হবে ৩১ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল ১৩ মার্চ। এর মধ্যে বড়খাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন ও শফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি মনোনয়নপত্র জমা দেন। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করেন শফিকুল ইসলাম। ফলে ওই ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনোয়ার নির্বাচিত হন।