বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মজিবর রহমানকে কাউন্সিলর হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই পদে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ বিবেচনা করে তাঁকে বিজয়ী ঘোষণা করেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মো. মজিবর রহমান একাই মনোনয়নপত্র জমা দেন। বুধবার যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। আর কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা তাঁকে নির্বাচিত ঘোষণা করেন।