বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় সাধারণ ও সংরক্ষিত নারী আসনে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন। তাঁরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত এ কে এম মোর্শেদ, ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে জামায়াত-সমর্থিত হাফেজ আবদুল মালেক ও ২ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিএনপি-সমর্থিত হাসিনা আক্তার। সাতকানিয়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।