বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউপির ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন জোসনা আক্তার। এ ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বুধবার একমাত্র প্রার্থী জোসনা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, কাল (বুধবার) চিঠির মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।