বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিধান নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সংসদীয় আসনে একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণাসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম রিটটি করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন প্রার্থী বিজয়ী হচ্ছেন বলে প্রকাশিত খবরের সূত্র ধরে রিটটি করা হয়। এর নম্বর ১২৩৯৮/১৩। আবেদনকারীর আইনজীবী হাসান এম এস আজিম বলেন, অবকাশের (১৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি) পর রিটটির শুনানি হতে পারে।