বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি ছাত্রলীগের প্যানেলকে নির্বাচিত ঘোষণা করে। গতকাল নির্বাচনে ভোট গ্রহণের কথা থাকলেও অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ছাত্রলীগের প্যানেলকেই বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে ২ অক্টোবর বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ায় ইসলামী ছাত্রশিবির। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘দুটি প্যানেলের মধ্যে ছাত্রশিবির প্রার্থিতা প্রত্যাহার করায় ছাত্রলীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ছাত্র সংসদ থাকলে শিক্ষার্থীদের জন্য ভালো হয়। সবার অংশগ্রহণে নির্বাচন হলে আরও ভালো হতো।’ কলেজ সূত্র জানায়, ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে দেবাশীষ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে সালমান মাহমুদ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।