প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী পৌরসভার একটি সাধারণ এবং একটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
গতকাল শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের এক প্রার্থীসহ ১০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহার করে নেন।
সোনাগাজী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাঈনুল হক জানান, ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে ইমাম উদ্দিন ভূঁঞা এবং সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বিবিয়া খাতুনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন। ইমাম উদ্দিন ভূঁঞা সোনাগাজী পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। বিবিয়া খাতুন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।