বিনা পয়সার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯

রাজধানীর পল্লবীর বিদ্যানন্দ ফাউন্ডেশন রমজানে প্রতিদিন বিনা মূল্যে দুই হাজার প্যাকেট ইফতারি বিতরণ করছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও ময়মনসিংহ মিলিয়ে মোট আটটি শাখায় চলছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইফতার ও সাহ্‌রির আয়োজন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্লোগান হলো ‘পড়ব, খেলব, শিখব’। ফাউন্ডেশনের কার্যালয়ে দরিদ্র পরিবারের শিশুদের বিনা মূল্যে পড়ানো হয়। রমজান ছাড়া অন্য সময় ফাউন্ডেশন এক টাকায় গরিবদের খাবার দেয়। চিকিৎসাও এক টাকায়। এক টাকা করে নেওয়ার কারণ, যাতে কেউ একে ভিক্ষা বা দান মনে না করে। তবে ইফতার ও সাহ্‌রির জন্য ওই প্রতীকী টাকাও নেওয়া হয় না। ফাউন্ডেশনের কার্যালয় থেকে ইফতার তৈরি ও বিতরণের চিত্র সম্প্রতি ক্যামেরাবন্দী করেছেন সাবিনা ইয়াসমিন

২ / ৯
বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিশোর কুমার দাশ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিশোর কুমার দাশ।
৩ / ৯
রান্নার কাজ হয় ফাউন্ডেশনের কার্যালয়েই।
রান্নার কাজ হয় ফাউন্ডেশনের কার্যালয়েই।
৪ / ৯
ইফতারের বাক্সে থাকছে বুট, পেঁয়াজি, মুড়ি, আপেল, বিস্কুট, খেজুরসহ অন্যান্য উপকরণ।
ইফতারের বাক্সে থাকছে বুট, পেঁয়াজি, মুড়ি, আপেল, বিস্কুট, খেজুরসহ অন্যান্য উপকরণ।
৫ / ৯
৪০ থেকে ৬০ জন স্বেচ্ছাসেবক ইফতার তৈরি ও প্যাকেটজাত করার কাজ করছেন।
৪০ থেকে ৬০ জন স্বেচ্ছাসেবক ইফতার তৈরি ও প্যাকেটজাত করার কাজ করছেন।
৬ / ৯
ইফতারে বাক্সে ভরা হচ্ছে কার্টনে।
ইফতারে বাক্সে ভরা হচ্ছে কার্টনে।
৭ / ৯
বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে ইফতারের প্যাকেট
বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে ইফতারের প্যাকেট
৮ / ৯
ইফতারের প্যাকেট পেয়ে খুশি শিক্ষার্থীরা
ইফতারের প্যাকেট পেয়ে খুশি শিক্ষার্থীরা
৯ / ৯
প্রতিবছর পবিত্র রমজানে ফাউন্ডেশন ইফতার এবং সাহ্‌রির কার্যক্রম হাতে নিয়ে থাকে।
প্রতিবছর পবিত্র রমজানে ফাউন্ডেশন ইফতার এবং সাহ্‌রির কার্যক্রম হাতে নিয়ে থাকে।