বিনা বেতনে পাঠ দিচ্ছেন চার শিক্ষক
খাগড়াছড়ির দীঘিনালার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের দুর্গম দজরপাড়ার তিন গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা দজরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামবাসীর উদ্যোগে নির্মিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চলছে জরাজীর্ণ বেড়ার ঘরে। বিদ্যালয়টির পাঠদান অনুমতিসহ নিবন্ধন করার আবেদনটি দীর্ঘদিনেও অনুমোদন হয়নি। বিদ্যালয়ের চারজন শিক্ষক তিন বছর ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে যাচ্ছেন। সরেজমিনে দজরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি তিন কক্ষের জরাজীর্ণ বেড়ার ঘরে শিক্ষার্থীদের মাটিতে বসিয়ে পাঠদান দিচ্ছেন শিক্ষকেরা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এলিনা চাকমা, নিলক চাকমা, চতুর্থ শ্রেণীর তাতুমনি চাকমা, সুমিতা চাকমা ও তৃতীয় শ্রেণীর রিন্টু চাকমা, কল্পনা চাকমা বলে, ূবৃষ্টি হলে আমাদের বিদ্যালয় ঘরে পানি পড়ে। আমাদের বিদ্যালয়ে আসবাপত্র না থাকায় আমরা মাটিতে বসে পাঠদান দিই।ূ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুবনাশ্য চাকমা, অভিভাবক নোনা চাকমা, মঙ্গলচন্দ্র চাকমা, জোনাবি চাকমাসহ কয়েকজন অভিভাবক বলেন, ূবিদ্যালয়ে চারজন শিক্ষক বিনা বেতনে আমাদের শিশুদের পাঠদান দিচ্ছেন। আমরা সরকারের কাছে বিদ্যালয়টির পাঠদান অনুমতি ও নিবন্ধন দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।ূ গ্রাম-প্রধান (কার্বারি) অশ্বিনী কুমার চাকমা বলেন, ূসরেজমিনে না দেখলে আমাদের গ্রামবাসীর দুঃখ-দুর্দশা কেউ বুঝবে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কান্তি চাকমা ও সহকারী শিক্ষক আঁখি চাকমা বলেন, ূআমরা চারজন শিক্ষক বিনা বেতনে ৬৫ জন শিক্ষার্থীকে পাঠদান দিয়ে যাচ্ছি। পূজা-পার্বণে গ্রামবাসী চাঁদা তুলে কিছু টাকা সমঞ্চানী দেয়। বিদ্যালয়ের সব কাগজপত্র শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছি। জানি না, আমাদের এ দুঃখ কবে লাঘব হবে।ূ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মংগ্রী মগ বলেন, ূবিদ্যালয়টি পরিদর্শন করে আমারও খারাপ লেগেছে। গ্রামের শিশুরা কষ্ট করে পড়ালেখা করছে। বিদ্যালয়টির পাঠদান অনুমতি ও নিবন্ধন করার বিষয়ে কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।