বিনা ভোটে জয়ের পথে কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌরসভার ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন গত রোববার তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আম্বিয়া খাতুনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আম্বিয়া খাতুন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য। নিয়ম অনুযায়ী পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার আগে তাঁকে ওই পদ থেকে পদত্যাগ করতে হতো। তিনি তা না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আম্বিয়া খাতুন বলেন, তিনি ওই নিয়মের কথা জানতেন না।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে ওই দিন কামরুন্নাহার লিপিকে জয়ী ঘোষণা করা হবে।