প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী রক্তদাতার সন্ধানে বিনা মূল্যে ‘রক্তের গ্রুপ পরীক্ষা’ কর্মসূচি পালন করা হয়েছে। মহান বিজয় দিবসে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ কর্মসূচি চলে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা। বন্ধুসভার সভাপতি প্রবীর কান্তি দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অধ্যক্ষ নেছার আহমদ, সাঈদুর রহমান, নেহারুন নেছা, প্রনঞ্জয় বৈদ্য। বিভিন্ন শ্রেণী-পেশার ১২০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদানের জন্য রক্তের গ্রুপ পরীক্ষা করান।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি