প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার গ্র্যাজুয়েটস উচ্চবিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’ ও ‘আঁচল ট্রাস্টের’ যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেড্রিয়াটিক নেফ্রোলজি বিভাগ এই স্বাস্থ্যসেবা দেয়। এতে নেতৃত্ব দেন ওই বিভাগের চিকিৎসক ওয়াহিদুল হক। তাঁর সঙ্গে অংশ নেন কয়েকজন চিকিৎসক ও স্বেচ্ছাসেবী। তাঁরা সকাল আটটা থেকে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বিজ্ঞপ্তি|