বিনা মূল্যে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার পক্ষে মত দিয়েছেন তথ্যপ্রযুক্তিবিদেরা। সিলেটে ‘আইসিটি এক্সপো ২০১৫’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আলোচকেরা এ মতামত দিয়েছেন। তাঁরা বলেন, এ খাতের উপযুক্ত জনশক্তি গড়ে তুলতে পারলে জাতি দ্রুত এগিয়ে যাবে। এ জন্য শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে ইন্টারনেট তুলে দেওয়া প্রয়োজন। গত শুক্রবার রাতে নগরের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ‘তথ্যপ্রযুক্তি ও সিলেটের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এ মতামত ব্যক্ত করেন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।