বিনা মূল্যে অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের বার্মিংহামের রয়েল অর্থোপেডিক হাসপাতালের অর্থোপেডিক সার্জনরা গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ৩০ জন গরিব রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার করেছেন। পঙ্গু হাসপাতাল সূত্র জানায়, অধ্যাপক সায়মন কার্টারের নেতৃত্বে ১৬ জন সার্জন ৩০ জন গরিব রোগীর শরীরের পশ্চাদভাগ, হাঁটু প্রতিস্থাপন, হাত ও পায়ের জটিল অস্ত্রোপচার করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক আবু মালেক ও রয়েল অর্থোপেডিক হাসপাতালের অধ্যাপক বদরুল আমিন সিদ্দিক ওই চিকিৎসক দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। অস্ত্রোপচার তত্ত্বাবধান করেন পঙ্গু হাসপাতালের অধ্যাপক আবদুল গণি মোল্লাহ ও আমির হোসেন।