বিনা মূল্যে অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মঙ্গলবার থেকে সিলেটে ১০ দিনব্যাপী ‘প্লাস্টিক সার্জারি ক্যাম্প’ শুরু করছে স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব জালালাবাদ। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসা স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার করবেন। গতকাল রোববার দুপুরে নগরের মানিকপীর এলাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জালালাবাদ রোটারি হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মঞ্জুরুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ‘প্লাস্টিক সার্জারি ক্যাম্প’-এ আগামী ১১ নভেম্বর পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হবে।