বিনা মূল্যে অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে অস্ত্রোপচার করে হতদরিদ্র ১০ জন নারী-পুরুষের চোখের ছানি অপসারণ করা হয়। যুক্তরাজ্যপ্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাস্ট হোপ ইউকে’-এর সহযোগিতায় শহরের ভার্ড চক্ষু হাসপাতালে তাঁদের এ সেবা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আবদুল হাকিম, বাংলাদেশ প্রতিনিধি চিকিৎসক আবদুল হেকিম আনোয়ার, পৌর কাউন্সিলর আহমদ নূর, ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. মশিউর রহমান প্রমুখ।