বিনা মূল্যে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় চোখের ছানিপড়া রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয়েছে। ১৯ জন রোগীকে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘আমাদের সখীপুর, আলোকিত সখীপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় ডাকবাংলো চত্বরে এ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় কর্মসূচির সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী, আয়োজক সংগঠনটির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ কনসালট্যান্ট অধ্যাপক আবুল কালাম আজাদ অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করেন।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি