প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর পশ্চিম মল্লিকডাঙ্গী গ্রামের ২১ জন দুস্থ নারীর মাঝে গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে উন্নত মানের চুলা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো জাতি গড়ি’। এতে সহযোগিতা করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওমর ফারুক। উপস্থিত ছিলেন ‘এসো জাতি গড়ি’র নির্বাহী পরিচালক নাজমা আকতার, বৈশাখী টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি কে এম রুবেল, ইউপি সদস্য আকলিমা বেগম প্রমুখ।