বিনা মূল্যে কৃত্রিম পা সংযোজন ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনা বা যেকোনোভাবে অঙ্গহীন রোগীদের বিনা মূল্যে কৃত্রিম পা সংযোজনের জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ক্যাম্প শুরু হয়েছে। ৮ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৪ জুন পর্যন্ত।
ভারতের জয়পুর ফুট, দাউ কেমিক্যাল, বাংলাদেশের নিটোর, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি এবং মঈন ফাউন্ডেশন যৌথভাবে এই ক্যাম্প পরিচালনা করছে। ইতিমধ্যেই ৩২০ জনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।
জানা গেছে, এক বছর ধরে নিটোরে এই উদ্যোগ চলছে। গত বছর ৬২৫ জনকে বিনা মূল্যে পা দেওয়া হয়েছে। এ বছর ৬০০ জনকে এই সেবা দেওয়া হচ্ছে।
উদ্যোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি