বিনা মূল্যে কৃষকের স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার নাওয়াপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী কৃষকের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাজী ফার্মস গ্রুপ এই ক্যাম্পের আয়োজন করে। সকালে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে পঞ্চগড় জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিঞা।এ কে এম ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, তেঁতুলিয়া উপজেলার চেয়ারম্যান মুক্তারুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহাবুবুর রহমান ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল।