বিনা মূল্যে কৃষি সরঞ্জাম বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারের অর্থায়নে গতকাল প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মধ্যে বিনা মূল্যে ফুট পাম্প, স্প্রে মেশিন ও রাইস উইডার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ইউএনও শাহীনুর ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছিমা আক্তার, ভাইস চেয়ারম্যাম শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের ৩৬টি ফুট পাম্প, স্প্রে মেশিন ও রাইস উইডার দেওয়া হয়।