প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী ৮০ জন দরিদ্র শিশুকে বিনা মূল্যে সুন্নতে খতনা করানো হয়েছে। এ ছাড়া ২৮৮ জন লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্থানীয় খাড়েরা ইউনিয়নের একটি সামাজিক সংগঠন ‘বাঁধন’ কোয়ান্টাম ফাউন্ডেশন ও সন্ধানীর সহযোগিতায় এসব সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক মাহমুদ। বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী শাহজাহান খান, বাঁধনের সভাপতি মো. তারেক রহমান প্রমুখ।