বিনা মূল্যে চক্ষু ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার পোগলদিঘা উচ্চবিদ্যালয়ের মাঠে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কান্দারপাড়া গ্রামের সমাজসেবক মিজানুর রহমানের উদ্যোগে ও জামালপুর ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল শাখার সহযোগিতায় ওই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে তিন শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।