বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে গতকাল শনিবার এক হাজার ২০০ রোগীকে বিনা মূল্যে চক্ষু রোগের চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি এই ক্যাম্পের আয়োজন করে। চিকিৎসা গ্রহণকারীদের সংগঠনের পক্ষ থেকে বিনা মূল্যে ওষুধ দেওয়া হয় এবং ১০০ রোগীকে ছানি অপারেশনের জন্য চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।