প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির তত্ত্বাবধানে ও নোয়াখালী পৌরসভার সহায়তায় গতকাল শনিবার প্রায় ৩০০ রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ জন রোগীকে বিনা মূল্যে লেন্সসহ ছানি অপারেশনের জন্য চাঁদপুর মাজাহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল নয়টায় শহরের মাইজদী পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের হলরুমে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোকসুদুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সহসভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক উত্তম মজুমদার ও চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আবু জাফর প্রমুখ।