বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার দিনভর চিকিৎসাবঞ্চিত মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সালাউদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন। নরসিংদী আধুনিক চক্ষু হাসপাতালের ১০ বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এ চিকিৎসাসেবা দেন। ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, চার বছর ধরে তাঁদের উদ্যোগে গ্রামের দরিদ্র মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যেসব রোগীর বেশি সমস্যা, তাঁদের চিহ্নিত করে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। গতকাল প্রায় দুই হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও দুই শতাধিক রোগীকে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।