বিনা মূল্যে চক্ষু চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধে মৌলভীবাজারের কুলাউড়ায় শিশু চক্ষু শিবির হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াবাজার কে সি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ক্যাম্পাসে চক্ষু শিবির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সমুজ আলী। কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল বাছিতের উদ্যোগে এবং মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সহযোগিতায় প্রায় ৪০০ শিশুকে বিনা মূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া অস্ত্রোপচারের জন্য অর্ধশত শিশুরোগী বাছাই করা হয়েছে। মৌলভীবাজার চক্ষু হাসপাতালে বিনা মূল্যে এ শিশুদের অস্ত্রোপচার করা হবে।