বিনা মূল্যে চক্ষু চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে গতকাল রোববার স্থানীয় গাঙ্গোর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির ১৯৮৭-৮৮ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এই শিবিরের আয়োজন করে। এতে চিকিৎসাসেবা প্রদান করেন বিদ্যালয়টির ওই ব্যাচের শিক্ষার্থী চক্ষুবিশেষজ্ঞ নাইমুল হক। সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্প চলে। তিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্প পরিচালনাকারী চক্ষুবিশেষজ্ঞ নাইমুল হক জানান, তিনি এ এলাকার ছেলে এবং এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ক্যাম্পে কাজ করছে তাঁর রাজশাহী রেটিনা ফ্যাকো সেন্টারের পুরো দল।