প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ২০১ জনকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মোহাম্মিদয়া রিয়াজুল জান্নাত দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমির আহমদ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের চিকিৎসক জিয়াউর রহমান, ওমর ফারুক, আবদুল কাদের, আজম খান ও সাংবাদিক গিয়াস উদ্দিন। সভা সঞ্চালনা করেন কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের মাঠ কর্মকর্তা মো. ইমান আলী। চক্ষুশিবিরে আসা ৩১ জনকে ছানিপড়া রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ বুধবার কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে তাঁদের অস্ত্রোপচার করা হবে। চিকিৎসক জিয়াউর রহমান জানান, ছানিপড়া রোগীদের যাবতীয় খরচ বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল বহন করবে।