বিনা মূল্যে চক্ষু চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুরের বাগডুবি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল রোববার দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। মামনা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিনা মূল্যে এই চক্ষুশিবিরের আয়োজন করে। চক্ষুশিবিরের উদ্বোধন করেন ফেনী জেলা সিভিল সার্জন হরিপদ রায়। এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রব।