বিনা মূল্যে চক্ষু চিকিৎসাশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ বন্দরের বিএম ইউনিয়ন স্কুলের ৯২ ব্যাচের উদ্যোগে গতকাল শুক্রবার ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বিনা মূল্যে দিনব্যাপী চক্ষুচিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ৯২ ব্যাচের সভাপতি আইনজীবী পাভেল খান সভাপতিত্ব করেন। উদ্বোধন করেন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ। উপস্থিত ছিলেন ব্যাচের সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, সদস্য মাসুমুজ্জামান, সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী প্রমুখ।