প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সাতক্ষীরা সদর উপজেলার মুক্তিযোদ্ধা স ম আবদুর রউফ কমপ্লেক্সে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। চিকিৎসাশিবিরে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ মাকসুদে মাওলা ও ডা. জুবায়ের রিয়ালের নেতৃত্বে ১১ সদস্যের চিকিৎসা দল অসহায় ও দুস্থ ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাশিবিরে দুস্থ ও অসহায় এক হাজার মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাশিবির থেকে বাছাই করা রোগীদের খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনা মূল্যে প্রয়োজনীয় অস্ত্রোপচার ও লেন্স সংযোজন করা হবে।