বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার এক হাজারেরও বেশি রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
ফেনী লায়ন্স ক্লাব, ফেনী মুহুরী লায়ন্স ক্লাব ও ফেনী অর্কিড লায়ন্স ক্লাবের উদ্যোগে শহরের শিশুনিকেতন বিদ্যালয়ে দিনব্যাপী এই চক্ষু চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন লায়ন মো. জোনায়েদ ইকবাল।
লায়ন ওমর ফারুক ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন কাজি সাইফুল ইসলাম সোহেল, আশফাকুর রহমান, আতিকুল হাসান, মোবারক হোসেন, খায়রুল আলম, এ এফ এম দেলোয়ার, মো. রুহুল আমিন ভূঁইয়া ও আনোয়ার হোসেন ভূইয়া।
চক্ষুশিবিরে সাত শতাধিক দরিদ্র রোগীকে বিনা মূল্যে ওষুধ দেওয়া হয় এবং শতাধিক রোগীকে ছানির অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। আগামী ১৪ ও ১৬ নভেম্বর ঢাকায় লায়ন্স চক্ষু হাসপাতালে তাঁদের বিনা মূল্যে ছানির অস্ত্রোপচার করা হবে।