বিনা মূল্যে চক্ষু পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচির আওতায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রায় ৫০০ ছাত্রীর চক্ষু পরীক্ষা করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার কলেজে চক্ষু পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হয়। চক্ষু পরীক্ষা শেষে ছাত্রীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ মাহবুব প্রমুখ। এতে সার্বিক সহযোগিতা করে কলেজের শিক্ষকেরা ও মনোয়ারা-মকদ্দছ ফাউন্ডেশন।