বিনা মূল্যে চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল সোমবার বিনা মূল্যে দিনব্যাপী এক চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী সিভিল সার্জন কার্যালয় ও সাইটসেভার্সের যৌথ উদ্যোগে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওই চক্ষুশিবিরের আয়োজন করা হয়। এ চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ভিশন ২০২০ কমিটির সচিব অধ্যাপক শরীফুল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজাদা সরকার। শিবিরে ২১৪ জন্য রোগীর চোখ পরীক্ষাসহ বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।