বিনা মূল্যে চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রগতি সমাজকল্যাণ’ বিনা মূল্যে এই চক্ষুশিবিরের আয়োজন করে। দিনব্যাপী এই চক্ষুশিবিরে চিকিৎসা দেয় নওগাঁ ইসলামিয়া হাসপাতালের একটি চিকিৎসক দল। সকাল ১০টায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আবু হোসেন। এতে বক্তব্য রাখেন দিবর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ শেখ, সংগঠনের মহাসচিব শহিদুল ইসলাম রূপক প্রমুখ।