প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের শিকদারী এলাকায় গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে তিন দিনের চক্ষুশিবির শুরু হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন সালেহা-ইমারত হিমাগারের মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান, আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি আহসান হাবিব, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রমুখ। দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের বিশেষজ্ঞরা প্রায় সাত শ জনকে চিকিৎসাসেবা দেন।