বিনা মূল্যে চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গতকাল বুধবার শুরু হয়েছে তিন দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এই চক্ষুশিবিরের আয়োজন করা হয়ছে। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষুশিবিরের উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ। শিবির চলাকালে চোখের সমস্যায় আক্রান্ত দরিদ্র রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হবে।