বিনা মূল্যে চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার ৪০০ মানুষকে বিনা মূল্যে চক্ষু-চিকিৎসা দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার হাজী ইউসুফ আলী দাতব্য চিকিৎসালয় এই চক্ষুশিবিরের আয়োজন করে। বেলা ১১টার দিকে দিনব্যাপী চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ওই চিকিৎসালয়ের পরিচালক শামিম ইউসুফ। এ সময় মেজর (অব.) সারোয়ার ইমরান, মজলিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার মোহাম্মদ ও নারী মুক্তি আন্দোলনের জেলা সভাপতি ফজিলাতুন্নাহার উপস্থিত ছিলেন।