প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় গতকাল শনিবার রুহুল ইসলাম ফাউন্ডেশন, ঢাকার আয়োজনে ও মিশন হাসপাতাল বগুড়ার সহযোগিতায় এক দিনের চক্ষুশিবির হয়েছে। তালোড়া পৌরসভার ব্যবস্থাপনায় পৌর মিলনায়তনে মেয়র আবদুল জলিল খন্দকার এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোশাররফ হোসেন মুন্সি, সমাজসেবক নবিউল ইসলাম, তালোড়া পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাইয়ুম হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস, পৌর শ্রমিক লীগের সভাপতি রিপন প্রামাণিক, মুক্তাগাছা সমাজসেবা সমিতির সভাপতি সাবু প্রামাণিক প্রমুখ। চক্ষুশিবিরে গরিব রোগীদের চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।