প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিচালিত আদর্শ বিদ্যাপীঠের উদ্যোগে ও অলাভজনক প্রতিষ্ঠান ডিপআই কেয়ার ফাউন্ডেশন, রংপুরের সহযোগিতায় গতকাল রোববার বিনা মূল্যে দুই শতাধিক রোগীকে চক্ষুসেবা দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এ কার্যক্রমে আট সদস্যের একটি চিকিৎসক দল ৩০ রোগীর চোখের ছানি অপসারণ করে। ১০০ জনকে চশমা দেওয়া হয়। অন্যদের ব্যবস্থাপত্র দেওয়া হয়। এ সময় সেবাশ্রমের সভাপতি প্রবীণ শিক্ষক অবিনাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র, আদর্শ বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বপন কুমার রায়, ডিপআই কেয়ারের জেলা সমন্বয়ক বদরুল হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।