বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল সোমবার ভারতের কয়েকজন চিকিৎসক বিনা মূল্যে ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন। পশ্চিমবঙ্গের বারাসাত ক্যানসার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকেরা শতাধিক রোগী দেখেন। তাঁরা ক্যানসার রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন। নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ‘প্রদীপ’ নামের একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে ওই ক্যাম্পের আয়োজন করা হয়। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি