বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল শুক্রবার দিনব্যাপী বিনা মূল্যে দাঁতের চিকিৎসা করা হয়েছে। উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা প্রয়াত মুক্তিযোদ্ধা লুৎফুল কবির খান সঞ্চরণে দড়িজাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা দেওয়া হয়।আট শতাধিক দাঁতের রোগীকে বিনা মূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে। দন্ত চিকিৎসক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ২৬ জন চিকিৎসক এ কার্যক্রমে অংশ নেন। ফর দ্য পিপল নামের সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত চিকিৎসা শিবিরে সার্বিক সহযোগিতা করেন প্রয়াত ওই মুক্তিযোদ্ধার মেয়ে দন্ত চিকিৎসক সামিয়া কবির খানম।