বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সকাল ১০টায় স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোয় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এর উদ্বোধন করেন। রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন ও নান্দনিক নাট্য সম্প্রদায়ের যৌথ উদ্যোগে রোগীদের ওই সেবা দেওয়া হয়। দীপ আই কেয়ারের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম জানান, ফাউন্ডেশনের ১০ সদস্যের চক্ষু বিশেষজ্ঞ দল দিনব্যাপী এই শিবিরে দুই শতাধিক রোগীর চিকিৎসা দিয়েছে। এর মধ্যে ৩০ জনের ছানি অপসারণ করা হয়েছে।