বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সদস্যরা। সদর উপজেলার যুবনগর এলাকায় গত দুই দিনে তাঁরা প্রায় এক হাজার ৩০০ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন। জানা গেছে, শীতকালীন মহড়ায় এসে যুবনগরে ৩৫ ফিল্ড ক্যাম্প হাসপাতাল স্থাপন করা হয়। চিকিৎসাসেবা দেন ক্যাপ্টেন মো. নিজাম উদ্দিন, এনায়েত করিম মজুমদার, মো. জহিরুল ইসলাম, সিন্থিয়া আক্তার ও সুবর্ণা দাস। ক্যাম্প পরিদর্শন করেন চিকিৎসাসেবা বিভাগের সহকারী পরিচালক লে. কর্নেল নীলিমা আক্তার ও কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল আবদুল হামিদ।