বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলীতে গত বৃহস্পতিবার এক হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দিয়েছে ‘ফিউচার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি আমতলী পৌর শহরের ২০০ রিকশাচালককে একটি করে সোয়েটারও দেয়। সংগঠনের কর্মকর্তারা জানান, এলাকার চিকিৎসাবঞ্চিত লোকজনকে সেবা দিতে শহরের মফিজ উদ্দীন বালিকা বিদ্যালয় মাঠে ওই চিকিৎসা শিবির করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, লায়ন্স আই ইনস্টিটিউট, ফরিদপুর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১৮ জন চিকিৎসক সেবা দেন।