বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে শনিবার সকালে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এই চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টায় ডায়াবেটিস রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী ডায়াবেটিক সমিতির
সভাপতি ও স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন মাহবুবুল হক, সদর
উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ। প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষকে এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়া হয়।