প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরের দক্ষিণ কালিতলা মহল্লায় গতকাল শুক্রবার বিনা মূল্যে পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। মরহুম ময়েজ উদ্দিন ও রোকেয়া বেগম স্মৃতি সংসদের উদ্যোগে তাঁদের এই সেবা দেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁদের বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এই সময় চট্টগ্রামের ইউএসটিসির সহকারী অধ্যাপক, গাইনি বিশেষজ্ঞ মাফরুহা খানম, নওগাঁ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ জাহিদ নজরুল চৌধুরী, মামুনাল হক, শিশু বিশেষজ্ঞ আশিকুল ইসলাম আশিক ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।