প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া প্রবেশিকা উত্তর সংঘের উদ্যোগে ১ হাজার ৫০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী মাওনা আলহেরা হাসপাতালের সহযোগিতায় ফুলবাড়িয়া বাজার এলাকায় রোগীদের চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, প্রবেশিকা উত্তর সংঘের সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ডা. রাজিবুল হক, মরিয়ম আক্তার, নজরুল ইসলামসহ ২৩ জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা করেন।